ফক্সক্রফটের জোড়া ছক্কায় কিউইদের পাল্টা লড়াই, জয় থেকে ১ উইকেট দূরে বাংলাদেশ
জয়ের জন্য যখন শেষ ১ উইকেট বাকি, ঠিক তখনই রুখে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট। তানভীর ইসলামের ৪২তম ওভারে পর পর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে কিউই শিবিরে প্রাণের সঞ্চার করেছেন তিনি। তবে ১৮৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড এখনো হারের মুখে দাঁড়িয়ে।